শনিবার, ২৩ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে একদিনে করোনায় ১০ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে মৃত্যু হয়েছে আরো ১০ জনের। রবিবার (২২ আগস্ট) সকাল ৮ টা থেকে সোমবার (২৩ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে মারা যান এ ১০ জন। এর আগেরদিন মৃত্যু হয় ১২ জনের। এ নিয়ে আগস্ট মাসের ২৩ দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯৪ জনে।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত ১০ জনের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ৫ জন। আর বাকি ৫ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গে এবং একজন মারা গেছেন করোনা নেগেটিভ অবস্থায়। মৃতদের মধ্যে পাবনার তিনজন, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন করে ৪ জন। এছাড়া নাটোর, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার মারা গেছেন একজন করে তিনজন। সর্বশেষ একদিনে করোনা ও এর উপসর্গ নিয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন ২৮ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

রামেকের করোনা ইউনিটে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২৩৮। এদের মধ্যে ১১৬ জন করোনা পজেটিভ রোগী। হাসপাতালটির করোনা ইউনিটে বর্তমানে ৫১৩টি বেডে প্রস্তুত রাখা হয়েছে কোভিড রোগীদের চিকিৎসার জন্য।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘চিৎকার না করলে সেদিন আমাকে ধর্ষণের চেষ্টা করত’

রামেক হাসপাতালে একদিনে করোনায় ১০ জনের মৃত্যু

প্রকাশিত সময় : ০৯:৪১:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১