রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্যাকলিনের নতুন যাত্রা

জ্যাকলিনের শিকড় শ্রীলঙ্কায় হলেও জন্ম বাহরাইনে। ১৯৮০ সালের দিকে পরিবারের সদস্যরা পাড়ি জমান বাহরাইনে। শৈশবও সেখানেই কেটেছে। বাবা শ্রীলঙ্কান, মা মালয়েশীয়। জ্যাকলিন লেখাপড়া করেছেন সিডনিতে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে।

কিক’, ‘মার্ডার ২’, ‘হাউসফুল ২’, ‘রেস ২’, ‘হাউসফুল ৩’, ‘রেস ৩’-এর মতো জনপ্রিয় ছবির অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। বেশ ভালো নাচতে পারেন। মোট ছয়টি ভাষায় দক্ষতা রয়েছে তাঁর। তবু কোনো ছবির মধ্যমণি হতে পারলেন না আজও। জ্যাকলিন অভিনীত প্রায় সব ছবিই ছিল নায়ককেন্দ্রিক। মুক্তি প্রতীক্ষিত ছবিগুলোও তা-ই। এবার জ্যাকলিন খুঁজছেন এমন ছবি, যেখানে তিনিই হবেন সর্বেসর্বা। নিজেকে নতুন করে দেখতে চান তিনি। সেভাবেই নিজেকে গোছাচ্ছেন জ্যাকলিন।

করোনার দাপট কিছুটা কমতেই বিধিনিষেধ শিথিল হয়েছে ভারতে। আবারও বাড়ছে শুটিং-ডাবিংয়ের ব্যস্ততা। তাই নিজেকে গোছগাছ করে সেই ব্যস্ততায় শরিক হচ্ছেন জ্যাকলিন। গত সপ্তাহে ডাবিং করলেন ‘অ্যাটাক’ ছবির। ছবিতে দেখা যাবে জন আব্রাহামকেও।

যদিও এই ছবিতে জ্যাকলিনের চরিত্র নিয়ে এখনো মুখ খোলেননি নির্মাতা। মুক্তির অপেক্ষায় থাকা কন্নড় ভাষার কাল্পনিক অ্যাডভেঞ্চার ‘বিক্রান্ত রোনা’ ছবির প্রথম লুক প্রকাশ পেয়েছে। ছবিতে জ্যাকলিনের বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেতা কিচ্চা সুদীপকে। জ্যাকলিনের হাতে এখন বেশ কয়েকটি কাজ। আগামী ১৭ সেপ্টেম্বর ডিজনি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ‘ভূত পুলিশ’।

জ্যাকলিন ফার্নান্দেজজ্যাকলিন ফার্নান্দেজ। ছবি: ইনস্টাগ্রামমুক্তির তালিকায় আছে  ‘রাম সেতু’, ‘কিক ২’, ‘বচ্চন পাণ্ডে’, ‘সার্কাস’, ‘হরি হারা ভিরা মাল্লু’সহ মোট আটটি ছবি। এ বছরই জ্যাকলিন এমন ছবির খবর দিতে চান, যে ছবিতে তাঁকে নিয়েই কথা বলবেন দর্শক।

এই মাসে মুম্বাইয়ের জুহুতে নতুন বাসায় উঠেছেন জ্যাকলিন। সমুদ্রের কাছেই এখন তাঁর নতুন ঠিকানা। যে বাড়িতে সংসার পেতেছেন, তাতে আগে থাকতেন প্রিয়াংকা চোপড়া। বাড়িটি ৭ কোটি রুপিতে কেনার পর নিজের মতো করে গুছিয়ে নিয়েছেন। এই ফ্ল্যাট থেকে আরব সাগরের সৌন্দর্যও উপভোগ করা যায়। তাঁর ভীষণ সমুদ্রপ্রীতি রয়েছে। এর আগে ২০১২ সালে শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে একটি দ্বীপ কেনেন জ্যাকলিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জ্যাকলিনের নতুন যাত্রা

প্রকাশিত সময় : ০৭:০৩:৪০ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১