সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আজ ইসি’র কমিশন বৈঠক

নির্বাচন কমিশন (ইসি)’র ৮৫তম কমিশন বৈঠক আজ অনুষ্ঠিত হবে। বৈঠকে ঝুলে থাকা ১৬৭টি ইউপি নির্বাচন, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন, নয়টি পৌরসভা নির্বাচন ও কুমিল্লা-৭ আসনের উপ-নির্বাচনের তারিখ নির্ধারণ হতে পারে। আগামী ডিসেম্বরের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদ (ইউপি), সব উপ-নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে চায় ইসি। আর এ লক্ষ্যেই কমিশন বৈঠকে বসছে সংস্থাটি।

বৈঠকটি আজ ইসির সভাকক্ষে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

গত ২৩ আগস্ট কমিশন সভা শেষে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানিয়েছিলেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বৈঠক করে স্থানীয় সরকারের নির্বাচনগুলোর তারিখ নির্ধারণ করা হবে।

তিনি বলেছিলেন, দেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণ করতে পেরেছি। আজকে কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজার মতো ইউনিয়ন, নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কমিল্লা-৭ শূন্য আসনে উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে। সেপ্টম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে দেওয়া হবে সেই বিষয়ে আলোচনা করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

আজ ইসি’র কমিশন বৈঠক

প্রকাশিত সময় : ১২:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১