রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পক্ষে দাঁড়ানোয় উঠতি নায়িকাকে স্বর্ণের পায়েল দিলেন পরীমণি

মাদক মামলায় কারাগারে ছিলেন চিত্রনায়িকা পরীমণি। প্রথম দিকে শোবিজের তারকারা তার পক্ষে কথা না বললেও শেষের দিকে তার পক্ষে দাঁড়াতে শুরু করেন তারকারা। সে সময় রাজপথে মানববন্ধনও করেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীমণির পক্ষে জনমত গঠন করতেও দেখা গেছে তাদের। এ তালিকায় অনেক নির্মাতা ও সিনিয়র-জুনিয়র তারকা রয়েছেন।

জামিনেমুক্ত পরীমণি সম্প্রতি কারাগার থেকে বাসায় ফিরে ওই তারকাদের একজন, রাজ রিপাকে স্বর্ণের পায়েল উপহার দিয়েছেন। অনেকেই বলছেন, দুর্দিনে পাশে থাকার জন্য এটি পরীমণির কৃতজ্ঞতা প্রকাশ।

পরীমণি কারাগার থেকে বাসায় ফেরার পর তার সঙ্গে দেখা করতে যান রিপা। তখনই তাকে স্বর্ণের পায়েল পরিয়ে দেন তিনি। রিপা বলেন, ‘একটা মানুষ এত মিষ্টি হয় কীভাবে! তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আপ্যায়ন করলেন, আমি মুগ্ধ হয়ে গেছি।’

রাজ রিপা শুক্রবার নিজের ফেসবুকে ঘটনাটি শেয়ার করেন। তিনি লিখেন, ”এভাবে ‘ছোট বোন’ বলে ডাকলা পরীমণি আপি। তাহলে আমার ‘বড় বোন’ ডাক নামটা ব্যর্থ হয়নি। আমার কিছু ভুল ধারণা পরিবর্তন হয়েছে তোমাকে খুব কাছে থেকে দেখার পর। শ্রদ্ধা-ভালোবাসা আরও দ্বিগুণ হয়ে গেল।”

পরীমণির মুক্তির দাবিতে যখন রাজধানীর শাহবাগে মানববন্ধন হয় সেখানে অংশ নিয়েছিলেন রিপা।

আটকের ২৭ দিন পর গত ১ সেপ্টেম্বর বাসায় ফেরেন পরীমণি। কারাগার থেকে বের হওয়ার সময় নায়িকা পরীমণির হাতে মেহেদি দিয়ে লেখা ছিল একটি বার্তা। লেখাটি এমন- ‘ডোন্ট লাভ মি বিচ’। নিচেই ছিল একটি প্রতীক, যার অর্থ ‘গোল্লায় যাও’। ডান হাত নেড়ে ওই লেখা ও প্রতীক দেখান পরীমণি।

পরে সমকালের সঙ্গে এ নিয়ে কথা বলেন দর্শকনন্দিত ‘স্বপ্নজাল’ সিনেমার ‘শুভ্রা’ চরিত্রের পরীমণি। তিনি বলেন, ‘এটা আসলে সব বিচের জন্য, যারা ওপরে ওপরে আমাকে ভালোবাসা দেখায়। তারা এখন আবার আমার কাছে আসবে। আমার চারপাশে ঘুরবে। আমাকে ভালোবাসা দেখাবে। মূলত তাদের উদ্দেশ্যেই এ বার্তা।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহী চেম্বার নির্বাচন: বিএনপিপন্থী ১১, জামায়াতপন্থী ১০ পদে জয়ী

পক্ষে দাঁড়ানোয় উঠতি নায়িকাকে স্বর্ণের পায়েল দিলেন পরীমণি

প্রকাশিত সময় : ০৬:১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১