রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কার জন্য ওজন কমিয়েছেন মধুমিতা?

যশ দাশগুপ্তের জন্য ওজন ঝরালেন মধুমিতা সরকার! বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। যা স্বীকার করেছেন স্বয়ং যশ। সেই বক্তব্য ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে টলিপাড়া থেকে নেটপাড়ায়। এরপরই হইচই শুরু হয়েছে ‘যশমিতা’ জুটিকে নিয়ে।

এমনিতেই ‘যশরত’র থেকেও ‘যশমিতা’ জুটি বেশি পছন্দ অনুরাগীদের। কিন্তু যশ দাশগুপ্তের কাকে বেশি পছন্দ তা জানা মুশকিল। তবে মধুমিতা সরকারের ফ্যান পেজ থেকে সম্প্রতি জানানো হয়, সহ-অভিনেতার অনেক খুঁটিনাটিই জানেন তিনি। অনেক গোপন রহস্যের হদিসও রাখেন। সুযোগ পেলেই সে সব ফাঁস করে দিতে প্রস্তুত।

যেমন, গত শনিবার যশ জানিয়েছেন, মধুমিতার বর্তমান ওজন ৪৮ কেজি! তিনি বলেন, “মধুমিতা ‘ও মন রে’ মিউজিক ভিডিওর শুটে এসে সারাক্ষণ এই একটি কথাই আমায় বলে গিয়েছে। এখন আমার ওজন মাত্র ৪৮ কেজি!’’

এদিকে মধুমিতা জানিয়েছেন, ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে টানা তিন বছর প্রায়ই যশের কোলে উঠতে হতো তাকে। তখন নাকি যশ তাকে বলতেন, ‘উফ কী ভারী! কতক্ষণ…!’ তাই পাঁচ বছর পরে একসঙ্গে শুটিং করতে এসে তিনি এভাবেই আশ্বস্ত করতে চেয়েছেন তার সহ-অভিনেতাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

রাজশাহী চেম্বার নির্বাচন: বিএনপিপন্থী ১১, জামায়াতপন্থী ১০ পদে জয়ী

কার জন্য ওজন কমিয়েছেন মধুমিতা?

প্রকাশিত সময় : ১০:১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ সেপ্টেম্বর ২০২১