মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ লাখে গণটিকা

????????????????????????????????????

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ছিল গণটিকার আওতায় দ্বিতীয় ডোজের প্রথম দিন। এদিন দুই ডোজ মিলিয়ে ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জনকে করোনার টিকা প্রয়োগ করা হয়েছে। যার মধ্যে ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জনকে দেওয়া হয়েছে প্রথম ডোজ এবং ২৭ লাখ ৯১ হাজার ২৮ জনকে দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে মোট ৩ কোটি ৮৯ লাখ ১৩ হাজার ৭৩০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ ডোজ টিকা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জন পেয়েছেন প্রথম ডোজ এবং ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন পেয়েছেন দ্বিতীয় ডোজ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য মতে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯৭ হাজার ১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৫ হাজার ৬৯৮ জনকে।

পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪৬ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৯ জনকে।

এছাড়া সিনোফার্ম টিকার প্রথম ডোজ নিয়েছেন এক লাখ ২৮ হাজার ৫০৬ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২৪ লাখ ২৪ হাজার ৪৭৩ জন।

মডার্নার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৮৪৮ জনকে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গতকাল মঙ্গলবার পর্যন্ত করোনার টিকার জন্য নিবন্ধন করেছেন ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ২৪১ জন। -ডেইলি বাংলাদেশ/v

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

৩০ লাখে গণটিকা

প্রকাশিত সময় : ১১:০০:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১