শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডন যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অফ লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে আবদুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’। উৎসবের ডিবেট সেকশনে দেখানো হবে বাংলাদেশের আলোচিত ছবিটি।

এর আগে কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল মনোনয়ন পেয়ে বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড গড়ে ‘রেহানা মরিয়ম নূর’।

এরপর মেলবোর্ন ও বুসান চলচ্চিত্র উৎসব থেকেও সিনেমাটি আমন্ত্রণ পায়।

বিএফআই সারা বিশ্ব থেকে সিনেমা বাছাই করে প্রদর্শন করে। ৬৫তম উৎসবে সর্বমোট ১৫৯টি সিনেমা নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে ২১টি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

উৎসবের ডিবেট সেকশনটি প্রতিযোগিতায় অন্তর্ভুক্ত নয়। তবে প্রদর্শনীর পর সমালোচকেরা ‘রেহানা মরিয়ম নূর’ নিয়ে কথা বলবেন।

ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট অফ লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হবে ৬ অক্টোবর, চলবে ১৭ তারিখ পর্যন্ত।

শিগগির সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হবে বলে জানা গেছে। ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে সিনেমাটির থিয়েটার ও ওটিটি-স্বত্ব বিক্রি করা হয়েছে। ফিল্ম বুটিকসের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে সিনেমা বিক্রির কথাবার্তা চলছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, সাবেরী আলম, কাজী শামী হোসেইন, আফিয়া জাহিন জাইমা, আফিয়া তাবাসসুম বর্ণ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

লন্ডন যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর’

প্রকাশিত সময় : ০৩:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১