শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মরক্কোর ম্যাচের সময় প্রায় হার্ট অ্যাটাকের অবস্থা হয়েছিল নোরার!

বিশ্বকাপ ফুটবল ২০২৬-এর উত্তাপ ছড়িয়ে পড়েছে তারকাদের মাঝেও। প্রিয় দল মরক্কোর রোমাঞ্চকর জয়ের পর উচ্ছ্বাস লুকাতে পারেননি বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি।

বৃহস্পতিবার (২৫ জুন সন্ধ্যায়) স্টেডিয়ামে তোলা একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, ম্যাচটি দেখতে গিয়ে তার ‘প্রায় হার্ট অ্যাটাক’ হওয়ার অবস্থা হয়েছিল।

হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় মরক্কো।

শেষ মুহূর্তের লড়াইয়ে পাওয়া এই জয়ে গ্রুপ ‘সি’ থেকে রানার্স-আপ হয়ে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ বা নকআউট পর্ব নিশ্চিত করে আফ্রিকার প্রতিনিধিরা।
এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করার কয়েকটি ছবি পোস্ট করেন নোরা।

মরক্কোর লাল জার্সি পরে গ্যালারিতে উপস্থিত ছিলেন তিনি। ছবির ক্যাপশনে নোরা লেখেন, ‘মেক্সিকোতে দেখা হবে, ৪-২।

এই ম্যাচে আমার প্রায় হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা হয়েছিল! বিশ্বকাপের শেষ ৩২-এ জায়গা করে নেওয়ায় মরক্কোকে অভিনন্দন।

মরক্কোর প্রতি নোরার আবেগ নতুন নয়। কানাডায় জন্ম হলেও তার পারিবারিক শিকড় মরক্কোতে। ফলে আন্তর্জাতিক ফুটবলের বড় আসরগুলোতে বরাবরই দেশটির সমর্থনে সরব দেখা যায় তাকে। ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সাফল্যের সময়ও বিভিন্নভাবে দলটির পাশে ছিলেন এই অভিনেত্রী।

এবারও বিশ্বকাপের শুরু থেকেই মরক্কোকে সমর্থন করে আসছেন নোরা। হাইতির বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয়ের পর তার পোস্টে ভক্তরাও মরক্কোকে অভিনন্দন জানিয়ে মন্তব্য করছেন। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার উচ্ছ্বাসের মুহূর্তগুলো।

বিশ্বকাপের নকআউট পর্বে ওঠার আনন্দে এখন ভাসছে মরক্কোর সমর্থকরা। আর তাদের সেই আনন্দে শামিল হয়েছেন বলিউডের এই জনপ্রিয় তারকাও। ‘মেক্সিকোতে দেখা হবে’- নোরার এই বার্তাই যেন জানিয়ে দিচ্ছে, বিশ্বকাপ যাত্রা আরও দীর্ঘ হোক, সেটাই তার প্রত্যাশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

মরক্কোর ম্যাচের সময় প্রায় হার্ট অ্যাটাকের অবস্থা হয়েছিল নোরার!

প্রকাশিত সময় : ১০:৫৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬