মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আরও ৫০ লাখ টিকা চীন থেকে ঢাকার পথে

চীন থেকে কেনা সিনোফার্মের করোনার টিকার আরেকটি চালানে ৫০ লাখ টিকা ঢাকায় আসছে আজ শনিবার (১৮ সেপ্টেম্বর)। ঢাকার চীনা দূতাবাস সূত্রে জানা গেছে, এরই মধ্যে চীনের তিয়ানজিয়ান বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ৫০ লাখ টিকা নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। শনিবার সকালে এ টিকা ঢাকায় পৌঁছাবে। এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় দিয়েছে পাঁচ লাখ ডোজ এবং দ্বিতীয় দফায় দিয়েছে ছয় লাখ ডোজ।

পরে গত ৩ জুলাই বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকার প্রথম চালান দেশে আসে। আর ১৭ জুলাই দ্বিতীয় দফায় আরও ২০ লাখ টিকা এসেছে। এরপর ৩০ জুলাই আসে আরও ৩০ লাখ টিকা। গত ১০ আগস্ট প্রথমবারের মতো কোভ্যাক্সের আওতায় চীন থেকে ১৭ লাখ টিকা আসে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরও ১৭ লাখ ৭০টি টিকা ঢাকায় আসে। সর্বশেষ গত ১০ সেপ্টেম্বর ঢাকায় আসে সিনোফার্মের ৫৪ লাখ ডোজ টিকা। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের দুই কোটি ৩৫ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আরও ৫০ লাখ টিকা চীন থেকে ঢাকার পথে

প্রকাশিত সময় : ১০:০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১