মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, বিয়ে করেছেন ইভা রহমান

সংগীতশিল্পী ইভা রহমান আবারও বিয়ে করেছেন। রোববার ইভার গুলশানের বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে বলে সমকালকে ইভা নিশ্চিত করেন। তার বরের নাম সোহেল আরমান। ঢাকার ছেলে, পেশায় ব্যবসায়ী।

এর আগে রোববার রাতে নতুন স্বামীর সঙ্গে ইভার ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান কণ্ঠশিল্পী রবি চৌধুরী। এরপর অনেকেই তাকে শুভ কামনা জানাতে থাকেন।

রবি চৌধুরীর শুভ কামনা জানানোর পর সোমবার ইভা রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিয়ে করার কথা নিশ্চিত করেন। সমকালকে ইভা বলেন, ‘আমার নামের শেষে আর রহমান বলবেন না। আমি এখন থেকে  ইভা আরমান।’

কণ্ঠশিল্পী ইভা এরআগে বিয়ে করেন দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে। দীর্ঘ দাম্পত্য জীবনের পর গত ৪ জুন তাদের বিচ্ছেদ হয়। এরপর ১৭ সেপ্টেম্বর ডিভোর্স সার্টিফিকেট হাতে পান ইভা।

ইভা রহমানের এ পর্যন্ত ৩০টি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘মনের না বলা কথা’, ‘মন ভেসে যায়’, ‘মন জোনাকী’, ‘মনে পড়ে যায়’, ‘মনের যে কথা’, ‘মন আধার’, ‘মন থেকে দূরে নও’,’মন আমার’, ‘মন সাগরে ভাসি’ এবং ‘মনের তুলিতে আঁকি’ অ্যালবামের বাছাই করা কিছু গানের ভিডিও চিত্রায়ণ হয়েছে দেশে ও দেশের বাইরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, বিয়ে করেছেন ইভা রহমান

প্রকাশিত সময় : ১১:৩৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১