বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যরকম-পূজা

একের পর এক সিনেমায় অভিনয় করে চমকে দিচ্ছেন সবাইকে। শিশুশিল্পী থেকে রাতারাতি তারকাখ্যাতি পাওয়া পূজা চেরি রুপালি পর্দার তারুণ্যের ঝলকানিতে এগিয়ে চলছেন। তারই ধারাবাহিকতায় ফের সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করছেন তিনি। নাম ‘গলুই’।

এই সিনেমায় প্রথমবারের মতো দেশ সেরা নায়ক শাকিব খানের সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন পূজা। এস এ হক অলিক পরিচালিত এই সিনেমায় দর্শক প্রথমবার পর্দায় দেখবেন শাকিব-পূজার রোমান্স।

২৩ সেপ্টেম্বর টাঙ্গাইলে শুরু হয়েছে সিনেমাটির চিত্রায়ন। শুটিংয়ে অংশ নিয়েছেন পূজা। নিজের সেরাটি দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলতে চান বলে জানিয়েছেন পূজা চেরি।

তিনি বলেন, এই সিনেমায় চরিত্রের প্রয়োজনে আমাকে আট কেজি ওজন বাড়াতে হয়েছে। আমি মালা চরিত্রে অভিনয় করছি। লুকেও থাকবে ব্যাপক পরিবর্তন। গলুইয়ের পূজাকে দর্শক আগে কখনো দেখেনি। আমার ভক্তরা নতুন এক পূজাকে পেতে যাচ্ছে।

টাঙ্গাইলের অধুনালুপ্ত এক জমিদারের বংশধরের কন্যা মালা ও মাঝির রসায়নের গল্প গলুই। এতে শাকিব একজন মাঝি আর মালা চরিত্রে হাজির হবেন পূজা। মালাদের পরিবারে পূর্বে জমিদারি ছিল। এক সময়ে সেটা হারিয়ে গেলেও অভ্যাসে ক্ষয় ধরেনি। এখনও রক্তে জমিদারি বিষয়গুলো প্রবাহিত হয়।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে শুটিংয়ে অংশ নিবেন শাকিব। এই সিনেমায় শাকিব-পূজার ছোটবেলার চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী তাজিম ও মারজান। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি।

এ সিনেমায় আরো অভিনয় করছেন- সুচরিতা, আলীরাজ, আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ।

এর আগে, ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ‘হৃদিতা’ সিনেমায় অভিনয় করেছেন পূজা। সদ্য সিনেমাটির চিত্রায়ন শেষ হয়েছে। এতে পূজার সহশিল্পী অভিনেতা এবিএম সুমন। বর্তমানে পূজার হাতে রয়েছে সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ ও ‘ক্যাশ’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে ‘জ্বীন’ ও ‘শান’ সিনেমা দুইটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

অন্যরকম-পূজা

প্রকাশিত সময় : ০৫:৫২:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১