বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

মার্কিন পররাষ্ট্র বিভাগ রিয়াদের কাছে আকাশ থেকে আকাশে নিক্ষেপণ যোগ্য ৬৫ কোটি ডলার মূল্যের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রয়ের অনুমোদন দিয়েছে। ড্রোন হামলা থেকে সৌদি আরবকে রক্ষায় দেশটিকে সহায়তা করতেই এ সুযোগ দিয়েছে তারা। খবর এএফপি’র।

বৃহস্পতিবার ওই বিভাগ জানায়, এমন অনুমোদনের ফলে সৌদি আরব অত্যাধুনিক এআইএম-১২০সি ধাচের সর্বোচ্চ ২৮০টি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র এবং এ সংক্রান্ত সরঞ্জামাদি ক্রয়ের সুযোগ পাবে।

মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র জানান, সৌদি আরব ইতোমধ্যে মনুষ্যবিহীন বিমান হামলা ঠেকাতে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ব্যবহারে সক্ষম। আর এ ধরনের মনুষ্যবিহীন বিমান হামলা দেশের অভ্যন্তরে সৌদি আরব ও মার্কিন বাহিনী উভয়ের জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রধানত: ইয়েমেন থেকে এ ধরনের হামলা চালানো হয়ে থাকে।

ওই মুখপাত্র বলেন, ‘আমরা বিগত বছরে সৌদি আরবের বিরুদ্ধে আন্ত:সীমান্ত হামলা বেড়ে যেতে দেখেছি।’

সৌদি আরব ইয়েমেনে ইরান মদদপুষ্ট হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে।

মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরানীরা ইয়েমেনের নাগরিকদের বিভিন্ন ধরনের ড্রোন ও এ সংক্রান্ত প্রযুক্তি সরবরাহ করছে।

মার্কিন পররাষ্ট্র বিভাগের ওই মুখপাত্র জোরদিয়ে বলেন, “স্থলভাগের কোন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যাবে না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সৌদির কাছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত সময় : ০২:৫৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১