শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার 

রাত সাড়ে ৮ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার জেলার গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে মৌলভীবাজারের  রাজনগর উপজেলার ইলাশপুর এলাকার অরুনী করাত কল (স-মিল) এর সামনে থেকে ৫০ পিস ইয়াবাসহ শিপাউর রহমান শিপন(৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত  শিপাউর রহমান শিপন কুলাউড়া উপজেলার গোবিন্দপুর গ্রামের আবুল কালাম আজাদ ওরফে লিল মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে । 

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  আশরাফুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল রাজনগর  এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার 

প্রকাশিত সময় : ১২:৪৭:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২