শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে করলেন নায়িকা পূর্ণিমা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা বিয়ে করেছেন। পাত্র আশফাকুর রহমান রবিন। তিনি পেশায় দেশের বহুজাতিক একটি কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন রবিন। জানা গেছে, গত ২৭ মে দুই পরিবারের সম্মতিতে পূর্ণিমা ও রবিনের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় একসঙ্গে বসবাস করছেন।

294263091-5187579568023273-5985898389563430664-n

গণমাধ্যমকে বিয়ের খবর নিশ্চিত করে পূর্ণিমা বলেন, ‘কাজের সূত্রেই রবিনের সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকেই বন্ধুত্ব, এরপর মন দেওয়া-নেওয়া।’ বিয়ের পর পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। তাদের কেউ কেউ কোভিড পজিটিভ ছিলেন। যে কারণে বিয়ের খবর জানাতে দেরি হয়েছে। চলতি বছরের শেষ দিকে পূর্ণিমা-রবিনের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

123

প্রসঙ্গত, এটি পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নায়িকা। ২০১৪ সালে কন্যাসন্তানের মা হন পূর্ণিমা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বিয়ে করলেন নায়িকা পূর্ণিমা

প্রকাশিত সময় : ১১:২৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২