শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, নতুন রঙ ও নকশা নির্ধারণ

বাংলাদেশ পুলিশের ইউনিফর্মে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী জেলা পুলিশ ও অধিকাংশ ইউনিটের সদস্যদের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল (ডিপ ব্লু), আর প্যান্ট হবে খাকি রঙের। অন্যদিকে মেট্রোপলিটন পুলিশের জন্য শার্টের রং নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই (লাইট অলিভ)।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পুলিশ আইন, ১৮৬১-এর ১২ ধারা অনুযায়ী সরকারের অনুমোদনক্রমে মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’-এর সংশোধনী জারি করেন। গেজেটে আইজিপি মো. আলী হোসেন ফকির স্বাক্ষর করেন।

সংশোধিত বিধিমালায় বলা হয়েছে, আগে ব্যবহৃত আয়রন রঙের শার্টের পরিবর্তে এখন ডিপ ব্লু শার্ট এবং কফি (শেইল) রঙের প্যান্টের পরিবর্তে খাকি ট্রাউজার ব্যবহার করা হবে। একই সঙ্গে জ্যাকেট, জার্সি, কার্ডিগান ও পুলওভারের রংও ডিপ ব্লু নির্ধারণ করা হয়েছে।

তবে মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে আলাদা রঙের নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের জ্যাকেট ও শার্ট হবে লাইট অলিভ রঙের, যা জেলা পুলিশের ইউনিফর্ম থেকে পৃথক পরিচিতি বজায় রাখবে।

নারী পুলিশ সদস্যদের ইউনিফর্মেও পরিবর্তন আনা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, নারী সদস্যরা ডিপ ব্লু শাড়ির সঙ্গে একই রঙের ব্লাউজ পরতে পারবেন। মেট্রোপলিটন পুলিশের নারী সদস্যদের ক্ষেত্রে ডিপ ব্লু শাড়ির সঙ্গে লাইট অলিভ ব্লাউজ পরার বিধান রাখা হয়েছে।

এছাড়া ট্রাফিক ইউনিটে কর্মরত বা প্রয়োজন অনুযায়ী মাথা ঢাকতে ইচ্ছুক নারী সদস্যরা সারা বছর ফুল স্লিভ শার্ট বা ব্লাউজ পরার সুযোগ পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন ইউনিফর্ম পরিবর্তনের মাধ্যমে বাহিনীর পেশাদারিত্ব, পরিচিতি এবং ইউনিটভিত্তিক আলাদা বৈশিষ্ট্য আরও সুস্পষ্ট হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, নতুন রঙ ও নকশা নির্ধারণ

প্রকাশিত সময় : ০৯:৫৪:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬