বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হজ শেষে দেশে ফিরলেন ২৩৫২৬ হাজি

পবিত্র হজ পালন শেষ করে শনিবার (২৩ জুলাই) পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৩ হাজার ৫২৬ জন হাজি।

আজ রবিবার (২৪ জুলাই) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্ক হজের বুলেটিনে এ তথ্য জানিয়েছে।

হজ শেষে গত ১৪ জুলাই ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ৬৪টি ফ্লাইটে হাজিরা দেশে ফিরেছেন। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ২৯টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৩০টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ৫টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।

আইটি হেল্পডেস্ক জানিয়েছে, হজে গিয়ে সৌদি আরবে গিয়ে মোট ২৩ জন বাংলাদেশি মারা গেছেন। এদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৭ জন।গত ৮ জুলাই সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। ৫ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত ১৬৫টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সৌদি আরবে যান ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

২৪ ঘণ্টায় হামে মৃত্যু ৩, আক্রান্ত ১১৫৯

হজ শেষে দেশে ফিরলেন ২৩৫২৬ হাজি

প্রকাশিত সময় : ০৫:১১:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৪ জুলাই ২০২২