বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিরল রোগে আক্রান্ত সামান্থা

কদিন আগেই খবর রটেছিলো দক্ষিণী অভিনেত্রী সামান্তা প্রভু অসুস্থ। তবে এ তথ্য সঠিক নয় বলে জানিয়েছিলো নায়িকার ঘনিষ্ঠ জনেরা। অবশেষে গুঞ্জনই সত্যি, বিরল রোগে আক্রান্ত সামান্থা। ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট দিয়ে সেই তথ্যই জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সামান্থা বলেছেন, আমি যা ভেবেছিলাম, সুস্থ হতে তার চেয়েও বেশি সময় লাগবে।

অভিনেত্রীর ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা গেছে, তাতে তার হাতে ওষুধের পাইপ লাগানো দেখা গেছে। ছবির নিচে সামান্তা জানান, কয়েক মাস আগে আমার একটি অটো ইমিউন রোগ ধরা পড়ে। রোগটির নাম মায়োসাইটিস। ভেবেছিলাম, সুস্থ হওয়ার পরেই সে কথা জানাবো। কিন্তু যা ভেবেছিলাম, সুস্থ হতে তার থেকে বেশি সময় লাগছে।

ডাক্তাররা জানিয়েছে, সামান্তা যে রোগে আক্রান্ত হয়েছেন সেটি অত্যন্ত বিরল। এই রোগে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজের দেহেরই সুস্থ সবল পেশিকে আক্রমণ করে। ফলে রোগীর পেশি দুর্বল হওয়ার পাশাপাশি তাতে যন্ত্রণাও শুরু হয়। এই রোগে আক্রান্তরা খুব বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারে না। ক্লান্তির ফলে যে কোনো সময়ই পড়ে যেতে পারে সে।

তবে সামান্তা জানিয়েছেন, তাকে এখন বিশ্রামে থাকতে হচ্ছে। তার চিকিৎসকরা শতভাগ বিশ্বাসী, সামান্তা সুস্থ হয়ে উঠবেন। নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়েই লড়াই করে যাচ্ছেন সামান্তা। সুত্র – আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

ডিসেম্বরজুড়ে নৌযান-বিমানে রোহিঙ্গারা যাবে মিয়ানমারে, ঘোষণা মালয়েশিয়ার

বিরল রোগে আক্রান্ত সামান্থা

প্রকাশিত সময় : ০৯:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২