কখনও সেলোটেপ, কখনও আলো, কখনও মোবাইল, তো কখনও লাড্ডু দিয়ে শরীর ঢাকেন উরফি জাভেদ। স্বল্প পোশাকে ক্যামেরার সামনে অবলীলায় ফটোশুট করেন তিনি। তার সাহসী ভিডিও ছড়িয়ে পড়া মাত্রই ভাইরাল হয়ে যায়! বলিউডে একই সঙ্গে শুরু হয়ে যায় প্রশংসা আর কটাক্ষ।
এবার উরফি ক্যামেরাবন্দি হলেন পোশাক ছাড়াই। সম্প্রতি উরফি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন একটি ভিডিও। সেখানে ঊর্ধ্বাঙ্গে কিছুই পরে নেই মডেল। ভিডিওয় দেখা যাচ্ছে, সাদা-কালো প্যান্ট পরে রয়েছেন তিনি। শরীরের উপরিভাগে একটি সুতোরও দেখা নেই। ক্যানভাসের সামনে ব্রাশ হাতে উরফি। কী যেন লিখছেন তাতে!
কয়েক সেকেন্ডের মধ্যেই সরে দাঁড়ালেন উরফি। ক্যানভাসের লেখা স্পষ্ট। ক্যানভাসে তিনি লিখেছেন, ‘তাঁরা পাগল, তারা এখনও অখ্যাতনামা!’ কাদের উদ্দেশে উরফির এ বার্তা, তা স্পষ্ট করে বলা নেই ভিডিওতে।
উরফির সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় ঝড় ওঠে। ইনস্টাগ্রামে প্রায় ৩৮ লাখ ফলোয়ার আছে উরফির। ইতিমধ্যেই উরফির এই নতুন লুক মনে ধরেছে প্রায় এক লাখ ৪০ হাজারের বেশি নেটিজেনের। মন্তব্য করার জায়গায় অনেকেই বাহবা দিয়ে সাহসী লুকে তার সাবলীল অভিব্যক্তির প্রশংসা করেন। তেমনই অনেকের তরফ থেকে ছুটে এসেছে কটাক্ষও।তবে কটাক্ষ কানে তোলেন না উরফি। এই ভিডিওয় উরফি নিন্দুকদের কড়া জবাব দেন, এমনও বলছেন কেউ কেউ। সূত্র : পিঙ্কভিলা

বিনোদন ডেস্ক/দৈনিক দেশ নিউজ ডটকম 

























