বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও

বর্তমানে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বেশ আলোচনায় আছেন। কিছু দিন আগেই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি। দলের হয়ে ব্যস্ত সময়ও কাটাচ্ছেন। এসবের মধ্যেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় মাহিয়া মাহি। বিভিন্ন লেখা-ছবি পোস্ট করছেন নিয়মিত। শনিবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় ফেসবুকে পুরনো একটি ছবি পোস্ট করে মাহি লিখেছেন, ‘খুব বেশি ভালোবাসা চাইনা। শুধু আমার ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও। মন খারাপের বিকেলগুলোতে গল্পের ছলে পাশে থেকো। খুব বেশি ভালো না বাসলেও চলবে, শুধু আমার রাগ ভাঙানোর কৌশলটা গোপনে আয়ত্ত করে নিও।’ তিনি আরও লেখেন, ‘টুক টুক করে তো অর্ধেক জীবন পার হয়েই গেলো। বাকি কয়েকটা বছর যখন আমার চামড়া কুচকে যাবে, সেদিন পর্যন্ত না হয় আমার হাতটা ধরে রেখো। বিচ্ছেদের এই শহরে আমরা রয়ে যাব আমৃত্যু।’ নায়িকার লেখনিতে স্পষ্ট, কথাগুলো তিনি স্বামী রকিব সরকারকে উদ্দেশ্য করে লিখেছেন। প্রসঙ্গত, বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় মাহির নানা স্ট্যাটাস ও পোস্ট ভাইরাল হয়েছে। বিশেষ করে ড্রয়িং রুমের সোফায় বসে নায়িকার ভুনা খিচুড়ি রান্না, বেশ উপভোগ করেছেন নেটিজেনরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ হলেন অভিনেত্রী সামিরা খান মাহি

ঘুম না আসা পর্যন্ত আমাকে সঙ্গ দিও

প্রকাশিত সময় : ০৪:৩৩:১১ অপরাহ্ন, রবিবার, ৮ জানুয়ারী ২০২৩