দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
সোমবার (৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২ হাজার ২৪৭টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ১৩ রোগী শনাক্ত হয়। এই সময়ে মৃত্যু হয়নি কারও। তাতে দিনে শনাক্তের হার হয়েছে ০ দশমিক ৫৮ শতাংশ, যা আগের দিন ০ দশমিক ৩৪ শতাংশ ছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৭ হাজার ৬২২ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের দিনের মতই ২৯ হাজার ৪৪৩ জন।
২৪ ঘণ্টায় ২৭১ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৯৪ হাজার ৫১৩ জন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























