রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১০ মিনিটের মধ্যে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে যায়। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আজ ভোর পৌনে ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে ভোর ৪টার দিকে প্রথম ইউনিট আসে। এরপর আরো ৯টি ইউনিট এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। মার্কেটের ব্যবসায়ীদের অভিযোগ, ৯৯৯ নম্বরে কল দেওয়ার দুই ঘণ্টা পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। এছাড়া পানি স্বল্পতার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। বেশ কয়েকটি দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, উৎসুক জনতার জন্য আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে। ভোর সাড়ে ৫টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। সূত্র: কালের কণ্ঠ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
মোহাম্মদপুর কৃষি মার্কেটে ভয়াবহ আগুন
-
দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক - প্রকাশিত সময় : ১০:১৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩
- ১২২
Tag :
সর্বাধিক পঠিত


























