শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাজেট স্বল্পতায় পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ : ইসি

আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চিঠি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল পেয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের এ তথ্য জানান। জাহাংগীর আলম বলেন, ইইউ ই–মেইলে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ই–মেইলটি সিইসির কাছে পাঠিয়েছে। চিঠিতে ইইউর বাজেট স্বল্পতার কথা বলা হয়েছে। তিনি জানান, ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান ই-মেইলের মাধ্যমে জানিয়েছেন, তাদের বাংলাদেশ হেড অফিস সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৩-২৪ অর্থবছরে নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর যে আর্থিক বিষয়টি ছিল, সেটি তারা নামঞ্জুর করেছে। আপাতত পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। ইসি সচিব বলেন, ই-মেইলে ইইউ জানিয়েছে, এর আগে জুলাইয়ের ৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বাংলাদেশের স্টেক হোল্ডারদের সঙ্গে ইইউর প্রতিনিধিদলের যে সাক্ষাৎ হয়েছিল, সেটি ফলপ্রসূ হয়েছে। চলতি বছরের জুলাইয়ে নির্বাচন কমিশনের আমন্ত্রণে দুই সপ্তাহের জন্য বাংলাদেশ সফর করেছে ইইউর ছয় সদস্যের প্রতিনিধিদল (স্বাধীন বিশেষজ্ঞ দল)। প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলটির প্রতিবেদনের ওপর নির্ভর করে নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত জানানোর কথা ছিল ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জোসেপ বোরেলের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাজেট স্বল্পতায় পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ : ইসি

প্রকাশিত সময় : ০৫:১৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩