শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে: স্পিকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সমাজে নারীদের সম্মান, সমঅধিকার ও সমতা প্রতিষ্ঠায় সবাইকে আন্তরিক হতে হবে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। রোববার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘ বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘দ্য রোল অফ উইমেন ইন বাংলাদেশে: চ্যালেঞ্জেস অ্যান্ড অপর্চুনিটিস ইন পাবলিক লাইফ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি। শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর উন্নয়ন নিশ্চিত করতে হলে নারীকে সম্মুখ সারিতে স্থান দিতে হবে। নারী দৈনন্দিন জীবনের সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং পরিবার-সমাজ-রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সুযোগের সদ্ব্যবহার করেই সম্মুখে অগ্রসর হবে। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় সংসদে নারী এমপির সংখ্যা ৩৩ ভাগে উন্নীত করতে সরকার সচেষ্ট আছে। সংসদে বর্তমানে ৫০টি সংরক্ষিত মহিলা আসন রয়েছে। মহিলারা সরাসরি নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এবং সংরক্ষিত মহিলা আসনের দ্বারা সংসদ সদস্য হতে পারেন, যা এই সংসদের একটি অনন্য বৈশিষ্ট্য। স্পিকার বলেন, ১৯৭২ সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে সংরক্ষিত মহিলা আসন অন্তর্ভুক্ত করেছিলেন। কর্মজীবী নারীদের কর্মপরিবেশ সুস্থ্য ও স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে। উন্নয়নের মূল স্রোতে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় সরকারসহ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীকে সম্পৃক্ত করতে কাজ করছে সরকার। এ সময় স্পিকার নারী উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক আয়োজনের জন্য জাতিসংঘ বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ওরাকল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা, ইউনিলিভারের সিনিয়র ক্যাটাগরি হেড ফারজানা ফেরদৌস, নিজেরা করি ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর খুশী কবির, মানুষের জন্য ফাউন্ডেশনের শাহীন আনামসহ প্রমুখ। বৈঠকে সৈয়দা জাকিয়া নূর এমপি, জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম,বিভিন্ন বিশ্ববিদ্যালয়, এনজি ও ফাউন্ডেশনের শীর্ষস্থানীয় নারী প্রতিনিধিসহ আমন্ত্রিত অতিথিরা, দেশবরেণ্য সাংবাদিকরা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ডেইলি-বাংলাদেশ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে: স্পিকার

প্রকাশিত সময় : ০৯:০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩