শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুজিব’ দেখে আরেফিন শুভর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ আজ শুক্রবার সারাদেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের পরিচালক শ্যাম বেনেগাল। গতকাল বৃহস্পতিবার সিনেমাটি দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার পাশে বসা ছিলেন বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করা আরিফিন শুভও। সিনেমা দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভকে কী বলেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছেন এ চিত্রনায়ক। শুভ বলেন, ‘বঙ্গবন্ধুর মেয়ে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) মনে করেছেন আমি তুলে ধরতে পেরেছি, আমি পেরেছি কি না সেটা ভাবার বা প্রয়োজন আমি দেখি না। যার বাবার চরিত্র করেছি তার মনে হয়েছে আমি পেরেছি। যিনি তাকে খুব কাছ থেকে দেখেছেন, একজন কন্যার যদি তার বাবাকে নিয়ে মনে হয়, আমার বাবার চরিত্র এ সুন্দর করেছে। উনি রীতিমতো আমাকে জিজ্ঞেস করলেন, ‘‘কীভাবে করছ? কীভাবে করলা, এত সুন্দর করে’’?’ ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি আজ সারাদেশের ১৫৩ সিনেমা হলে মুক্তি পেয়েছে। সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ অভিনয় করেছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক জনপ্রিয় শিল্পী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘মুজিব’ দেখে আরেফিন শুভর প্রশংসা করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ০৯:০০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩