শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে থাই বিনিয়োগের আহ্বান

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বাংলাদেশে স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ ও বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার জন্য থাই সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সোমবার (১৬ অক্টোবর) ব্যাংককে থাইল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়কমন্ত্রী ড. চলনান শ্রিকাও’র সাথে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে এ আহ্বান জানান। ড. মোমেন দুই দিনের সরকারি সফরে আজ সকালে থাইল্যান্ড পৌঁছেন। বৈঠকে মন্ত্রিদ্বয় দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বিষয়ে বিশদ আলোচনা করেন। বৈঠকে ড. মোমেন বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধি উপর গুরুত্বারোপ করেন। তিনি থাইল্যান্ডের স্বাস্থ্যব্যবস্থা এবং কোভিড-১৯ অতিমারী নিয়ন্ত্রণে থাই সরকারের ব্যবস্থাপনার প্রশংসা করেন। এসময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী থাই জনস্বাস্থ্য বিষয়কমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই, পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের পরিচালক প্রবাস লামারং, দূতাবাসের কাউন্সেলর নির্ঝর অধিকারী বৈঠকে উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাতে থাই বিনিয়োগের আহ্বান

প্রকাশিত সময় : ১০:৫০:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩