শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘গণমাধ্যমকে স্তব্ধ করতেই সাংবাদিকদের হুমকি বিএনপির’

প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে তাদের সমর্থনে না দাঁড়ালে পরিণতি সম্পর্কে সাংবাদিকদের প্রতি প্রকাশ্যে বিএনপির হুমকি, স্বাধীন সংবাদমাধ্যমকে সন্ত্রস্ত্র করার জন্য পরিকল্পিত, যা গণমাধ্যমের প্রতি চরম অবজ্ঞারই বহিঃপ্রকাশ। শনিবার এক টুইটবার্তায় সজীব ওয়াজেদ বলেন, সংবাদপত্রের স্বাধীনতার প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন নতুন করে সাংবাদিকদের ওপর হামলা শুরু করেছে।

তিনি গত কয়েক বছর ধরে সাংবাদিকদের ওপর হামলা, টকশো সঞ্চালকদের গালিগালাজ, নারী উপস্থাপকদের নিয়ে নারীবিদ্বেষী মন্তব্য এবং জনসভা থেকে শীর্ষ নেতৃত্ব কর্তৃক সাংবাদিকদের বিরুদ্ধে ক্রমাগত হুমকি প্রদানসহ অতীতের বেশ কয়েকটি সংবাদ প্রতিবেদনসহ একটি ভিডিও প্রতিবেদন তুলে ধরেন।

সম্প্রতি বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে প্রকাশ্যে একটি হুমকি দিয়ে বলেছে, ‘আমরা সাংবাদিকদের ওপর কড়াকড়ি ভাবে বন্ধনী আরোপ করছি : কারা আছে গণতন্ত্রের সঙ্গে আর কারা স্বৈরাচারীদের সঙ্গে।’ এ প্রসঙ্গে জয় বলেন, গণতন্ত্রে মুক্ত গণমাধ্যম সরকার ও বিরোধী দল উভয়কেই জবাবদিহি করার স্বাধীনতাকে খর্ব করে, কিন্তু বিএনপির নির্দেশনা গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করা থেকে স্তব্ধ ও আতঙ্কিত করতে চায়।

তিনি বলেন, গণতন্ত্রে গণমাধ্যমের শক্তি এই ধারণার মধ্যে রয়েছে যে সাংবাদিকদের শাসক দল বা বিরোধী উভয়কেই কাউকেই ছাড় দেওয়া উচিত নয়। কিন্তু দলের মিডিয়া সেলের এই প্রত্যক্ষ হুমকি দলের চরম অসহিষ্ণু চেহারা প্রকাশ করে এবং বিএনপি ক্ষমতায় এলে গণমাধ্যমের প্রতি হুমকি সৃষ্টি করে, যেমনটি তারা ২০০১-০৬ সালে করেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘গণমাধ্যমকে স্তব্ধ করতেই সাংবাদিকদের হুমকি বিএনপির’

প্রকাশিত সময় : ০৬:০৩:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩