শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারীরা যেন সমান অধিকার পায় সে ব্যবস্থা করা হয়েছে

প্রতিটা ক্ষেত্রে নারীরা যেন সমান অধিকার পায় সে ব্যবস্থা করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সবক্ষেত্রে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। মঙ্গলবার (১৭ অক্টোবর) গণভবনে নারী উদ্যোক্তাদের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নারীরা এখন গ্রামে বসেই কাজও করতে পারবে, উপার্জনও করতে পারবে। নিজ গুণেই নারীদের অধিকার আদায় করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে জয়িতা ফাউন্ডেশনের নবনির্মিত ভবন ‘জয়িতা টাওয়ার’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অন্যদের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা। দেশের নারী উদ্যোক্তাদের জয়িতা ব্র্যান্ডের আওতায় নানামুখী ব্যবসা উদ্যোগ প্রসারে অত্যাধুনিক ভৌত অবকাঠামো সুবিধা সম্বলিত জয়িতা টাওয়ার নির্মাণ করা হয়েছে। জয়িতা টাওয়ারে ইউনিভার্সেল এক্সেসিবিলিটিসহ দেশের নারী উদ্যোক্তাদের উৎপাদিত প্রক্রিয়াজাত বিভিন্ন ধরনের পণ্য, সাপ্লাই চেইন ও সেবা বিপণনের সুবিধা থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

নারীরা যেন সমান অধিকার পায় সে ব্যবস্থা করা হয়েছে

প্রকাশিত সময় : ০৫:০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩