শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রোনালদিনহো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তী ফুটবলার রোনালদিনহো।বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ হয়। এ সময় বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে বিপুলসংখ্যক ব্রাজিল ফুটবলের ভক্ত আছে। বিশ্বকাপের সময় এটা আরও বেশি দেখা যায়। রোনালদিনহোর ফুটবল দক্ষতার প্রশংসা করেন শেখ হাসিনা। ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার সঙ্গে পারিবারিক সম্পর্কের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এবং শেখ রেহানাকে ব্রাজিলের জাতীয় দলের জার্সি উপহার দেন রোনালদিনহো। সাক্ষাৎ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন রোনালদিনহো। প্রধানমন্ত্রী রোনালদিনহোকে নৌকার একটি প্রতিকৃতি উপহার দেন। এর আগে বিকেল ৩টার দিকে কলকাতা থেকে ঢাকায় আসেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা রোনালদিনহো। গত জুলাই মাসে বাংলাদেশ সফরে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন রোনালদিনহো

প্রকাশিত সময় : ০৯:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩