শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দশম ওয়েজবোর্ড প্রণয়নের প্রস্তুতি চলছে: প্রধানমন্ত্রী

সাংবাদিকদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইতিমধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হয়েছে। দশম ওয়েজবোর্ড প্রণয়নের প্রস্তুতি চলছে।

এছাড়া বাংলাদেশের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) নিজস্ব ভবনের জন্য জমি দেখা হচ্ছে বলেন জানান সরকারপ্রধান।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে তিনি এসব সুখবর দেন।

শেখ হাসিনা বলেন, ইলেকট্রনিক মিডিয়াকেও ওয়েজবোর্ডের আওতায় আনা হবে। এখানে অনেকগুলো টেলিভিশন চ্যানেল ও পত্রিকার মালিক আছেন। তারা যদি ওয়েজবোর্ড বাস্তবায়ন না করে তা হলে তা দুঃখজনক।

এ সময় তিনি বিএনপি-জামায়াতের আন্দোলনের সমালোচনা করে বলেন, বাংলাদেশে আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাসী কার্যক্রম করে তা দুঃখজনক। যেভাবে সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে তা অমানবিক। এর জবাব বিএনপিকে দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে মাটিতে ফেলে কোপানো হয়েছে। কোপালো যে, সেই অস্ত্র তারা কোথায় পেল। আগুন-সন্ত্রাস, জালাও-পোড়াও এটাই তাদের চরিত্র।

বিএনপিকে উদ্দেশ্য করে সরকারপ্রধান বলেন, হত্যা-গুম-খুন এগুলো তারা ভালো পারে। তারা অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে, হামলা করেছে। এত অমানবিক আচরণ সহ্য করা যায় না।

এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিনিধি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন- তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএফইউজে মহাসচিব দীপ আজাদ সম্মেলন সঞ্চালনা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দশম ওয়েজবোর্ড প্রণয়নের প্রস্তুতি চলছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ০৩:২০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩