সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপি ও সমমনা অন্য বিরোধী দলগুলোর ডাকা তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুক্রবার সকাল ৬ টায় শেষ হচ্ছে। এরপর নতুন কর্মসূচিতে যাচ্ছে বিএনপি।
নতুন কর্মসূচির মধ্যে শুক্রবার (১০ নভেম্বর) সারাদেশে সহিংসতায় নিহতের স্মরণ দোয়া মাহফিল করবে বিএনপি। এরপর শনিবার বিরতি রেখে আগামী রবিবার ও সোমবার সারাদেশে ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিচ্ছে বিএনপি। দলটিকে নির্ভরযোগ্য সূত্র ভোরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছে। আজ বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করবেন।

দৈনিক দেশ নিউজ ডটকম ডেস্ক 

























