শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার পর বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী।

বঙ্গভবন প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ফাস্ট লেডি ড. রেবেকা সুলতানা তাকে স্বাগত জানান।

এটি ছিল সৌজন্য সাক্ষাৎ। আসন্ন নির্বাচনসহ নানা বিষয়ে দুই নেতার কথা হয়েছে বলে ধারণা করা হচ্ছে

জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ব্যক্তিগত গাড়িতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। এরপর তিনি সরকারি গাড়িতে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য যে, শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজের মনোনয়ন ফরম সংগ্রহ করেন শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ০৫:৩৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩