বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১০ ডিসেম্বর ঢাকায় আ.লীগের সমাবেশের জন্য অনুমতি লাগবে: ইসি

দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করতে চায় ক্ষমতাসীন দল। তবে নির্বাচন কমিশন বলছে, এ ধরনের সভা-সমাবেশ করতে হলে আওয়ামী লীগকে কমিশনের অনুমতি নেওয়া লাগবে।

রোববার (৩ ডিসেম্বর) আগারগাঁও নির্বাচন ভবনে ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

আগারগাঁও নির্বাচন ভবনে বেলা ১১টা থেকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় দুপুর সোয়া ১২টা পর্যন্ত। বৈঠকে ইইউ ইলেকশন এক্সপার্ট টিমের প্রতিনিধিদলের সদস্য ছিলেন ডেভিড নোয়েল ওয়ার্ড (ইলেকশন এক্সপার্ট), আলেকজান্ডার ম্যাটাস (ইলেকটোরাল এনালিস্ট), সুইবেস শার্লট (ইলেকটোরাল এনালিস্ট) এবং রেবেকা কক্স (লিগ্যাল এক্সপার্ট)।

বৈঠক শেষে অশোক কুমার দেবনাথ বলেন, আওয়ামী লীগের ডাকা ১০ ডিসেম্বরের সমাবেশের বিষয়ে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

তিনি আরও বলেন, এখনও এ বিষয়ে আমরা কোনো চিঠি পাইনি। চিঠি পেলে পরে চিন্তা করব। আমাদের আচরণবিধিতে যা আছে তাতে করে কোনো রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে আমাদের লোকাল রিটার্নিং অফিস থেকে অনুমতি নিতে হবে।

শনিবার ঢাকায় সমাবেশের ঘোষণা দেয় আওয়ামী লীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, ১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতের হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা আহত হয়েছেন। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এ দিনে বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করা হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

প্রসঙ্গত, গত বছরের ১০ ডিসেম্বর নয়াপল্টনে বড় সমাবেশের ডাক দিয়েছিল বিএনপি। ওই কর্মসূচিকে ঘিরে রাজনীতিতে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। এবারও দলটি ১০ ডিসেম্বর রাজধানীতে বড় ধরনের সমাবেশের কথা ভাবছে বলে জানা গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

১০ ডিসেম্বর ঢাকায় আ.লীগের সমাবেশের জন্য অনুমতি লাগবে: ইসি

প্রকাশিত সময় : ১০:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩