বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে ১২ দিনের নিষেধাজ্ঞা

সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌধ কর্তৃপক্ষ। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সৌন্দর্য্য বর্ধনের লক্ষ্যেই এ আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ।রোববার (৩ ডিসেম্বর) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিশ দেখা গেছে।যেখানে উল্লেখ করা হয়, ৪ ডিসেম্বর থেকে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

টাঙানো নোটিশে বলা হয়, মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে জাতীর স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য আগামী ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি কুটনৈতিক ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানাবেন। এ কারণে আগামী ৪ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই সময় জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজসহ সৌন্দর্য্য বর্ধনের কাজ করা হবে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উম্মুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জাতীয় স্মৃতিসৌধে প্রবেশে ১২ দিনের নিষেধাজ্ঞা

প্রকাশিত সময় : ১০:৪৫:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩