বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম ধাপে ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রথম ধাপে ১৩টি জেলায় ব্যালট পেপারসহ নির্বাচনের অন্যান্য সামগ্রী সরবরাহ করা হচ্ছে। সোমবার ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম এবং স্ট্যাম্প প্যাড পাঠানো হবে।যে ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার- পঞ্চগড়, গাইবান্ধা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাঙ্গামাটি, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠি, ভোলা, বরগুনা, পটুয়াখালী ও নেত্রকোণা।রোববার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ এনাম উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড-সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ২৫ ডিসেম্বর গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস, বিজি প্রেস ও বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে বিতরণ করা হবে। তবে কোনো নির্বাচনী এলাকায় মামলাসংক্রান্ত অন্য জটিলতা থাকলে সংশ্লিষ্ট জেলার ব্যালট পেপার বিতরণের তারিখ পরিবর্তন করা হতে পারে।ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপার, পোস্টাল ব্যালট পেপারের সঙ্গে সম্পর্কিত ফরম ও স্ট্যাম্প প্যাড গ্রহণ করার জন্য পরিপত্র-১৪ অনুসরণ করে সিনিয়র জেলা/জেলা নির্বাচন অফিসার অথবা অন্য কোনো কর্মকর্তাকে (সহকারী কমিশনার/সিনিয়র সহকারী কমিশনার) দুই প্রস্থ লিখিত ক্ষমতাপত্র নিয়ে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট প্রেসে প্রেরণ করার জন্য সব রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে চিঠিতে।এছাড়া নিরাপত্তার স্বার্থে ব্যালট পেপার ও পোস্টাল ব্যালট পেপার কাভার্ডভ্যানে পরিবহন করার জন্যও অনুরোধ জানিয়েছে ইসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রথম ধাপে ১৩ জেলায় যাচ্ছে ব্যালট পেপার

প্রকাশিত সময় : ০৩:১১:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩