বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটারদের অংশগ্রহণে চ্যালেঞ্জ রয়েছে কি না জানতে চেয়েছে কমনওয়েলথ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন পদ্ধতি ও ভোটারদের অংশগ্রহণ নিয়ে কোনো চ্যালেঞ্জ রয়েছে কি না সে বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে জানতে চেয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দল। কমনওয়েলথ প্রতিনিধি দলের প্রশ্নের জবাবে ইসি জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে ইসি।  শুক্রবার (৫ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এই তথ্য জানিয়েছেন।

নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ আরো বলেন, কমনওয়েলথের ছয় সদস্যের প্রতিনিধির সঙ্গে আমরা বৈঠক করেছি। তাদের জানার কিছু বিষয় ছিল, তা আমরা জানিয়েছি। ভোটের প্রসেস ও চ্যালেঞ্জের বিষয়ে জানতে চেয়েছে। ভোটারদের অংশগ্রহণে চ্যালেঞ্জ আছে কি না কমনওয়েলথ জানতে চেয়েছে। তখন আমরা বলেছি ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, সেজন্য পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে আছেন। এতে আশ্বস্ত হয়েছেন কমনওয়েলথ সদস্যরা।

এর আগে বিকেল ৩টার দিকে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসে ইসি। এতে কমিশনের পক্ষ থেকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ভোটারদের অংশগ্রহণে চ্যালেঞ্জ রয়েছে কি না জানতে চেয়েছে কমনওয়েলথ

প্রকাশিত সময় : ১১:৩৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪