বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রত্যাশার চেয়ে ভোট ভালো হয়েছে : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার বলেন, প্রত্যাশার চেয়ে অনেক ভালো হয়েছে। আমি এতোটা প্রত্যাশা করিনি। রোববার (৭ ই জানুয়ারি) আগারগাঁও নির্বাচনের ফলাফল ঘোষণা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন। এর আগে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, ‘সারাদেশে প্রায় ৪০ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত এটাই নির্ভরযোগ্য তথ্য। পরে সব তথ্য যোগ হলে এই তথ্য বাড়তে বা কমতে পারে।’ একই সঙ্গে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‌‘নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।’ এর আগে, আজ সকাল ৮টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং চলে বিকাল ৪টা পর্যন্ত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রত্যাশার চেয়ে ভোট ভালো হয়েছে : সিইসি

প্রকাশিত সময় : ১১:৩১:৩২ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪