শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কোনো নির্দিষ্ট এজেন্ডা ধরে নয়, প্রধানমন্ত্রী সচিবদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন।

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় নিয়ে প্রধানমন্ত্রীসচিব সভায় দিকনির্দেশনা দেবেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

একজন কর্মকর্তা জানান, ২০২২ সালের সচিব সভায় প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন, সেগুলোর বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরা হবে সচিব সভায়। প্রধানমন্ত্রী আওয়ামী লীগের এবারের নির্বাচনী ইশতেহারের আলোকে মন্ত্রণালয়-বিভাগুলোকে নির্দেশনা দেবেন। এ ছাড়া সামনে রমজান, তাই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও সংশ্লিষ্ট সচিবদের নির্দেশনা দিতে পারেন সরকারপ্রধান।

বর্তমানে দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে ৮৫ জন সিনিয়র সচিব ও সচিব দায়িত্ব পালন করছেন। সাধারণত মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে সচিব সভা হয়, যেখানে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সব সচিবরা অংশ নেন। মাঝে মাঝে প্রধানমন্ত্রীও সচিব সভায় অংশ নেন। সবশেষ ২০২২ সালের ২৭ নভেম্বর সচিব সভায় যোগ দিয়েছিলেন শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সচিবদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত সময় : ১০:২৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০২৪