সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রপতি ইস্যুতে এখনও সিদ্ধান্ত হয়নি: শফিকুল আলম

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা বা না থাকার ব্যাপারে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, ‘এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কিছু হলে আপনারা জানবেন।’

বুধবার (২৩ অক্টােবর) সকালে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

সকালে বিএনপির একটি প্রতিনিধিদল রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় যান, সেখানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে দেখা করেন তারা।

প্রতিনিধিদলে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, নতুন করে কেউ দেশে সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি করার চেষ্টা করলে সেটিকে এবার ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।

এদিকে, রাষ্ট্রপতি ইস্যুতে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার কোনো কথা হয়েছে কী-না সে প্রশ্ন এড়িয়ে যান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

তিনি বলেন, ‘এ ব্যাপারে বিএনপি নেতারাই সাংবাদিকদের জানানোর কথা।’

এর আগে সকাল ১১টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছিলেন, রাষ্ট্রপতি ইস্যুতে প্রধান উপদেষ্টার বাসভবনে কিছুক্ষণের মধ্যে বৈঠক শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘মেসি পেনাল্টি মিস করায় কেঁদে দিয়েছি’

রাষ্ট্রপতি ইস্যুতে এখনও সিদ্ধান্ত হয়নি: শফিকুল আলম

প্রকাশিত সময় : ০৬:৫৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪