সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আপনেরা কোন হনু হইছেন, সরকারকে প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে দাবি করে অন্তর্বর্তী সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন এর আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। আজ সোমবার রাত পৌনে ১১টার দিকে নিজের ভ্যারিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘বশির-ফারুকীকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি। এগুলা ভণ্ডামি। আপনেরা হাসিনা হয়ে উঠার চেষ্টা কইরেন না। হাসিনারেই থোরাই কেয়ার করছি, উৎখাত করছি। আপনেরা কোন হনু হইছেন?’

এরপর তিনি নিজের প্রোফাইল পিকচার লাল করে আরও একটি পোস্ট দেন। তাতে হাসনাত লেখেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। ১৩৪ শে জুলাই, ২০২৪।’

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও ব্যবসায়ী সেখ বশির উদ্দিনকে যুক্ত করার প্রতিবাদে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের সামনে এক মানববন্ধনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মানববন্ধনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সবচেয়ে বড় মশকরা হচ্ছে ছাত্রদের সাথে। ছাত্রদের রক্তের ওপর আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন হচ্ছে।’

তিনি আরও বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে নিরাপত্তা দিতে শিক্ষার্থীরা বারবার রাস্তায় নামবে না। নতুন যাদেরকে উপদেষ্টা বানানো হয়েছে, দেশের জন্য তাদের অবদান নিয়ে প্রশ্ন তুলেছেন হাসনাত আবদুল্লাহ।

এ সময় শিক্ষার্থীরা অতি দ্রুত অন্তর্বর্তী সরকারের নতুন শপথ নেওয়া উপদেষ্টা ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোস্তফা সরয়ার ফারুকীকে অপসারণের দাবি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘মেসি পেনাল্টি মিস করায় কেঁদে দিয়েছি’

আপনেরা কোন হনু হইছেন, সরকারকে প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর

প্রকাশিত সময় : ১০:৪৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪