রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল, নাম নেই ওসমানীর

২০০৩ সালে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেওয়া স্বাধীনতা পুরস্কার বহাল করা হয়েছে। এ ছাড়া স্বাধীনতা পুরস্কার-২০২৫-এর চূড়ান্ত তালিকায় নেই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক মহম্মদ আতাউল গণি (এম এ জি) ওসমানীর নাম।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহালের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ২০০৩ সালে দেওয়া স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর) সুপ্রিম কোর্টের যে রায়ের পটভূমিতে ২০১৬ সালে সরকার বাতিল করে, ওই রায়ে তাকে প্রদত্ত স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় মহান মুক্তিযুদ্ধে তার অসাধারণ অবদান বিবেচনায় তার স্বাধীনতা পুরস্কার বাতিলের এ সিদ্ধান্ত সরকার রহিত করেছে।

অন্যদিকে, স্বাধীনতা পুরস্কার-২০২৫ প্রাপ্তদের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ নিম্নবর্ণিত সাত ব্যক্তিকে স্ব স্ব নামের পাশে উল্লিলিখ ক্ষেত্রে ‘স্বাধীনতা পুরস্কার-২০২৫’ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

তালিকা অনুযায়ী, বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আবদুস শুকুর আল মাহমুদ (কবি আল মাহমুদ), সংস্কৃতিতে কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম নকশাকার ভাস্কর নভেরা আহমেদ, সমাজসেবায় ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান (পপসম্রাট), শিক্ষা ও সংস্কৃতিতে লেখক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন মোহাম্মদ উমর (বদরুদ্দীন উমর) এবং প্রতিবাদী তারুণ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাতে নিহত হওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।

বদরুদ্দীন উমর ছাড়া বাকি ছয়জনই মরণোত্তর এই পুরস্কার পাচ্ছেন। তবে ইতিমধ্যে বদরুদ্দীন উমর জানিয়েছেন, তিনি পুরস্কার গ্রহণ করবেন না।

উল্লেখ্য, এর আগে সামনে আসে মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন এম এ জি ওসমানী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার বহাল, নাম নেই ওসমানীর

প্রকাশিত সময় : ০৭:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫