রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় স্মৃতিসৌধে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আগামী ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে কর্তৃপক্ষ। এ সংক্রান্ত একটি নোটিশ স্মৃতিসৌধের মূল ফটকে টাঙিয়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায়‌ জাতীয় স্মৃতিসৌধের ইনচার্জ ও গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৬ মার্চ (বুধবার) মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ভিভিআইপির নিরাপত্তা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আগামী ১৬ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থী প্রবেশ সংরক্ষিত থাকবে।

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য স্মৃতিসৌধের গেট উন্মুক্ত করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

জাতীয় স্মৃতিসৌধে ২৫ মার্চ পর্যন্ত জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

প্রকাশিত সময় : ০৩:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫