রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৬ষ্ঠ বিমসটেক সম্মেলন শেষে ঢাকার উদ্দেশে ব্যাংকক ত্যাগ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ফ্লাইটে ব্যাংকক ত্যাগ করেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত থাই মন্ত্রী জিরাপর্ন সিন্ধুরাই ব্যাঙ্কক বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে বিদায় জানান। এর আগে গত ২ এপ্রিল বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের (বিমসটেক) শীর্ষ সম্মেলনে যোগ দিতে ব্যাংকক পৌঁছান প্রধান উপদেষ্টা।

সেখানে সম্মেলনের ফাঁকে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পায়েতংতার্ন সিনাওয়াত্রা, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমারাসুরিয়া, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং টোবগের সঙ্গে বৈঠক করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

ঢাকার পথে প্রধান উপদেষ্টা

প্রকাশিত সময় : ০৯:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫