রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উপলক্ষে আজহারীর একগুচ্ছ নির্দেশনা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন ও বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল ৩টায় এই অনুষ্ঠান শুরু হবে। তবে কর্মসূচিতে উপস্থিত থাকতে এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীতে আসতে শুরু করেছেন মানুষ।

এই পরিস্থিতিতে কর্মসূচি শৃঙ্খল রাখতে অংশগ্রহণকারীদের বেশকিছু নির্দেশনা মানার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।গতকাল শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে আজহারী লিখেছেন, শনিবার সোহরাওয়ার্দী উদ্যান অভিমূখে মার্চ ফর গা#জায় আগতদের দুপুর ২টায় পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু করে বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত স্থলে উপস্থিত হতে নির্দেশনা দেওয়া হচ্ছে।

মার্চ-এর পথ নির্দেশনা:

১/ বাংলামোটর থেকে শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট (শাহবাগ হয়ে)

২/ কাকরাইল মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট (মৎস্য ভবন হয়ে)

৩/ জিরো পয়েন্ট থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (দোয়েল চত্বর হয়ে)

৪/ বখশীবাজার মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (শহীদ মিনার হয়ে)

৫/ নীলক্ষেত মোড় থেকে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি গেট (ভিসি চত্বর হয়ে)

সাধারণ দিক নির্দেশনা:

১. অংশগ্রহণকারীরা নিজ দায়িত্বে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন- পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখবেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখবেন।

২. যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও শৃঙ্খলা বজায় রাখবেন। আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করবেন।

৩. রাজনৈতিক প্রতীকবিহীন, সৃজনশীল ব্যানার ও প্ল্যাকার্ড ব্যবহার করুন। শুধুমাত্র বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশ করতে অনুরোধ করা হচ্ছে।

৪. দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিহত করতে সক্রিয় থাকুন। কেউ কোনো ধরনের নাশকতা ঘটালে, প্রমাণ হিসেবে ছবি তুলে অথবা ভিডিও ধারণ করে রাখুন। প্রতিরোধ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা গ্রহণ করুন।

বিশেষ নির্দেশনাসমূহ:

১. টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে।

২. সকল পরীক্ষার্থীদের জন্য সকল রাস্তা বিশেষভাবে উন্মুক্ত থাকবে। পরীক্ষার্থীদেরকে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বাসা থেকে বের হওয়া এবং যেকোনো প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নেওয়ার অনুরোধ রইল।

সবশেষে মানবতার পক্ষে, মজলুমের পাশে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। তিনি বলেছেন, ‘পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করুন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উপলক্ষে আজহারীর একগুচ্ছ নির্দেশনা

প্রকাশিত সময় : ১১:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ এপ্রিল ২০২৫