রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম

দীর্ঘ চারমাস পর লন্ডন থেকে এয়ার অ্যাম্বুলেন্সে দেশে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় নামেন। পরে গুলশানের ফিরোজার পথে রওনা দিয়েছেন তিনি। তবে নেতাকর্মীদের ভিড় ঠেলে তাকে বহনকারী গাড়িগুলো ধীরগতিতে চলছে।

এদিকে ঘণ্টাখানেক আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। যাতে তিনি লিখেছেন__ ‘বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র-জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম: সারজিস আলম

প্রকাশিত সময় : ০৬:৫৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫