রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া

চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরে দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানের বাসা ফিরোজায় পৌঁছার পর দেশবাসীকে ধন্যবাদ জানান তিনি।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘চিকিৎসা পরবর্তী অবস্থায় অনেকটাই সুস্থ আছেন খালেদা জিয়া। দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।’

ডা. জাহিদ হোসেন বলেন, ‘শারীরিক এবং মানসিকভাবে অনেকটা সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ম্যাডাম (খালেদা জিয়া)। যদিও শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ জার্নি শেষে অসংখ্য মানুষের উচ্ছ্বাস কিছুটা কষ্টকর, কিন্তু জনগণের নেত্রী জনগণের পাশে থাকাকে পছন্দ করেছেন।’

বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, ‘জুবাইদা রহমান ফিরেছেন। তারেক রহমানও ফিরবেন, সেদিন খুব বেশি দূরে নয়। কিছুদিন পর জুবাইদা রহমান আবারও লন্ডনে যাবেন এবং খুব সহসাই তারেক রহমানসহ দেশে ফিরে আসবেন।’

এর আগে আজ দুপুর ১টা ২৫ মিনিটে ফিরোজায় বাসায় প্রবেশ করেন বেগম খালেদা জিয়া। এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমান।

জনদুর্ভোগ এড়াতে পূর্ব নির্ধারিত রুট বনানী-গুলশানের মূল সড়কে না গিয়ে বিকল্প পথে ফিরোজায় আসেন বেগম জিয়া। জানা গেছে, গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ঢোকেন তিনি।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে সড়কপথে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় আসেন খালেদা জিয়া।

এর আগে লন্ডন সময় গতকাল সোমবার দুপুরে নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  সেখান থেকে কাতার আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন খালেদা জিয়া

প্রকাশিত সময় : ০৯:৪৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫