রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন তারেক রহমান

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদাকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্মসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় তারেক রহমান বলেন, দীর্ঘ চার মাস যুক্তরাজ্যে চিকিৎসা শেষে মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরে আসেন। গতকাল মঙ্গলবার সকালে ঢাকা হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এসে গুলশান-২ এ নিজ বাসভবন পর্যন্ত সড়ক মহাসড়কের দুই পাশে জড়ো হওয়া লাখো মানুষ স্বাগত জানান বেগম জিয়াকে।

বার্তায় বলা হয়, দেশনেত্রীকে অভ্যর্থনা জানাতে আসা সাধারণ মানুষ এবং দলের নেতাকর্মীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন তারেক রহমান।

এছাড়াও ঐ সময় সামরিক (সেনা, নৌ ও বিমান) বাহিনীর সদস্যবৃন্দ, পুলিশ, র‌্যাব ও এভিয়েশন সিকিউরিটি’র সদস্য যারা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তারেক রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

সাধারণ মানুষ ও নেতাকর্মীদের ধন্যবাদ জানালেন তারেক রহমান

প্রকাশিত সময় : ০৭:১৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫