শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১২ ঘণ্টারও কম সময়ে কোরবানির আবর্জনা পরিচ্ছন্ন করা হয়েছে: আসিফ মাহমুদ

রাজধানী ঢাকায় কোরবানির সমস্ত আবর্জনা ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে পরিচ্ছন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, পরিচ্ছন্ন শহর শুধু একটি লক্ষ্য নয়, এটি প্রতিদিনের দায়িত্বও বটে।

গতকাল শনিবার দিবাগত রাতের ফেসবুক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্মিলিত উদ্যোগে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি শুধুমাত্র দক্ষতা ও কর্মদক্ষতার প্রতিফলন নয়, পাশাপাশি জনকল্যাণে নিবেদিত স্থানীয় সরকারের দায়িত্বশীলতা ও সঠিক সময়ে নেওয়া পদক্ষেপের স্পষ্ট প্রমাণ। নগরবাসীর সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমের সমন্বয়ে এই সাফল্য এসেছে। তিনি সেই সকল সহকর্মীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা পেছনে কাজ করেছেন।

তিনি আরও বলেন, “যারা নিরলস পরিশ্রমের মাধ্যমে এই শহরকে পরিচ্ছন্ন রেখেছেন, তারা আমাদের নীরব নায়ক। ১২ ঘণ্টারও কম সময়ে পরিচ্ছন্ন ঢাকা—এই শক্তি ও নিষ্ঠারই বহিঃপ্রকাশ। তারা প্রচারের আড়ালে থাকেন, কিন্তু তাদের কাজই শহরের পরিচয়। কোরবানির ঈদের প্রকৃত বীরদের প্রতি গভীর শ্রদ্ধা।”

এর আগেও তিনি জানিয়েছিলেন, দেশের সব সিটি করপোরেশনে কোরবানির ঈদে পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

আসিফ মাহমুদ জানান, “সব সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মী ঈদের আনন্দে যোগ দিয়ে আমাদের উৎসবকে সুন্দর করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।”

জানা গেছে, দেশের ১২টি সিটি করপোরেশনে মোট ৩৫ হাজার ২৭২ জন পরিচ্ছন্নতাকর্মীর নিরলস পরিশ্রমে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে শেষ হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনেই দায়িত্ব পালন করেন ১০ হাজার ৪৩১ জন পরিচ্ছন্নতাকর্মী, যারা বর্জ্য পরিবহনের জন্য প্রায় ৮৫০টি যানবাহন ব্যবহার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

১২ ঘণ্টারও কম সময়ে কোরবানির আবর্জনা পরিচ্ছন্ন করা হয়েছে: আসিফ মাহমুদ

প্রকাশিত সময় : ১১:৩৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫