শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রস্তুতি সম্পন্ন করা গেলে রোজা শুরুর আগেই ভোট

সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছর রমজান শুরুর আগের সপ্তাহেও জাতীয় নির্বাচন হতে পারে। সে ক্ষেত্রে সে সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন হবে।

আজ শুক্রবার লন্ডনে বিএনপির ভারপ্রপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে একথা বলেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

লন্ডনে স্থানীয় সময় শুক্রবার সকালে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বিষয়টি জানান নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রমজান মাসের আগেই জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তাব দেন। পরে ব্রিফিং করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খুসরু মাহমুদ চৌধুরী ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডন সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আলোচনার বিষয়ে তিনি বলেন, তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের জন্য প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন, ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়।

তিনি বলেন, এ সময় প্রধান উপদেষ্টা বলেন- তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি‌ অর্জন করা প্রয়োজন হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

প্রস্তুতি সম্পন্ন করা গেলে রোজা শুরুর আগেই ভোট

প্রকাশিত সময় : ০৫:৪৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫