শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এনটিআরসিএর নিয়োগ প্রত্যাশীদের লংমার্চে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ প্রত্যাশীদের লংমার্চে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। নিয়োগ প্রত্যাশীরা পুলিশ ব্যারিকেড ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করলে নিয়ন্ত্রণে পুলিশ এ ব্যবস্থা গ্রহণ করে। এ সময় তাদের ওপর লাঠিচার্জও করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রবিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়।

তবে আন্দোলনকারীরা ব্যারিকেডের সামনে অবস্থান ধরে রেখেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিয়োগ প্রত্যাশীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে এগিয়ে যেতে চাইলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাঁচটির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এতে মুহূর্তেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর আগে নিয়োগপ্রত্যাশীরা ‘লংমার্চ টু সচিবালয়’ কর্মসূচি ঘোষণা করেন

এদিকে বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করে গত ৮ জুন গণবিজ্ঞপ্তি জারি করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

সর্বাধিক পঠিত

এনটিআরসিএর নিয়োগ প্রত্যাশীদের লংমার্চে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রকাশিত সময় : ০৫:২৭:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫