প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় যমুনায় সপরিবারে সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এসময় তারা দেড় ঘণ্টা বৈঠক করেন।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৯টা ১০ মিনিট পর্যন্ত যমুনায় অবস্থানকালে তারেক রহমানের সঙ্গে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন। এসময় অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে ছিলেন তার কন্যা দীনা ইউনূস
গত বছরের জুনে লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছিলেন তারেক রহমান। ডিসেম্বরে দেশে ফেরার পর আজই প্রথম প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করলেন তারেক রহমান।

ডেইলি দেশ নিউজ ডটকম ডেস্ক 
























